শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

আমি ধান্দাবাজি করার জন্য রাজনীতি করতে আসি নাই: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেছেন, ৫ বছরের জন্য একটা ফল গাছ লাগিয়ে পরিচর্যা করলে ৫ বছর পর ফল খেতে পারবেন এবং ফুল গাছ লাগালে ফুল পাবেন। আর সেটা নিয়মিত ফল ও ফুল পাবেন। কিন্তু কলাগাছ লাগালে শুধু কলাই পাবেন। তাই বুজে শুনে গাছ রোপন করতে হবে। তাহলেই ফল খেতে পারবেন এবং ফুলের সুবাস নিতে পারবেন৷ একজন জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে সেই ভাবে চিন্তা করা উচিৎ।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধায় নারায়ণগঞ্জ সদর উপজেলার মুসলিমনগর নয়াবাজার এলাকাস্থ স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে নৌকার প্রার্থী শামীম ওসমানের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি কোথায়ও ভোট ভিক্ষা চাই না, আমি ভিখারী নই। সেই নাটক আমি করতে পারি না। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে অবিচার সেখানে কথা বলতে রাজনীতি করতে এসেছি। আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য রাজনীতি করছি। আমি ধান্দাবাজি করার জন্য রাজনীতি করতে আসি নাই। আজকে মা বোন ও সবাইকে ঘুম থেকে জেগে উঠার জন্য সবাইকে অনুরোধ করছি। কে বা কাহারা গাড়িতে আগুন দিচ্ছে এবং ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করছে। দেশের বাহিরে বসে হুকুম করবে আর দেশের মানুষ নাশকতা করে ফেরারী জীবন কাটাচ্ছে। বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থাকাকালিন মানুষ কত অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। নারায়ণগঞ্জে পতিতালয়ে শিশু বাচ্চাদের দিয়ে দেহ ব্যবসা করে টাকা কামিয়ে নিয়েছে। আর সেই টাকার শাড়ি কাপড় খালেদা জিয়া গ্রহণ করেছে।

শামীম ওসমান বলেন, আমি ওমরা পালন করতে গিয়ে ওয়াদা করে এসেছিলাম সমাজ থেকে মাদকমুক্ত করবো। সেই চিন্তা মাথায় নিয়ে মাদক বিরোধী কাজ করছি। নির্বাচনের পর মাদক সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু এবং মেয়েদের উত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামবো। এরা সমাজের কিট, তাদেরকে কোন ভাবে ছাড় দিবো না।

উঠার বৈঠকে এনায়েতনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক জাহাঙ্গীর হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল, আওলাদ হোসেন, স্থানীয় মহিলা নেত্রী আসমা আকতার রিতা, লিপি, আব্দুল জলিল মেম্বার, আকতার হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »