রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

আমরা নারায়ণগঞ্জের পোলা ৮০টাকা তোলা: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫০ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নতুন একটা কাজ করার প্লানিং আছে। এটাও হাত দিয়ে ফেলেছি ইনশাআল্লাহ। ৪ তারিখ প্রধানমন্ত্রী আসলে ঘোষণা দিবো। এই কাজ করতে অনেক টাকার খরচা আছে, হাজার হাজার কোটি টাকা লাগবে। দল মত নির্বিশেষে আমরা ব্যাপক ভাবে চাই, যাতে আমাদেরও হয়, উনিও যাতে খুশি হয়। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা কথা বলতে পারি, সেটা হলো আমরা নারায়ণগঞ্জে মেট্রোরেল চাই। যদি মেট্রোরেল চলে আসে তাহলে আমাদের আর ঢাকায় যাওয়ার প্রয়োজন হবে না। আপনারা যদি যান তাহলে সেদিনই (৪ জানুয়ারি) এটা পাশ করিয়ে ফেলবো। ৯৫তে যখন এমপি হই তখন বাংলাদেশের এমপিদের মধ্যে সর্বোচ্চ কাজ করতে পেরেছি। এবারও হিসেব করলে আমার কাজ সর্বোচ্চ হবে। আমি যখন একটা কাজ চাই আমাকে কেউ ফিরায় দিতে পারে না। আমরা নারায়ণগঞ্জের পোলা ৮০টাকা তোলা, আপনার ১৮০টাকা তোলা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জে জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কেন্দ্র কমিটির আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, জালকুড়ি বাসিকে বলতে চাই। আল্লাহর হুকুমের আপনাদের দোয়ায় এই দশ বছরে, বারো থেকে পনের হাজার কোটি টাকার কাজ আমরা এনে দিতে পেরেছি। আগে জালকুড়ির মানুষকে বলতো গ্রামের মানুষ। এখানে ১লেনের রাস্তা ছিলো এখন ১০ লেনের রাস্তা হয়ে গেছে। এই রাস্তার পাশেই শেখ কামাল আইটি ইন্সিটিটিউট তৈরী হচ্ছে। আমার স্বপ্ন ছিলো একটা বিশ্ববিদ্যাল করা, ওইটার কাজ শুরু হয়ে গেছে। শেখ হাসিনা নারায়ণগঞ্জের মানুষকে ভালোবাসেন উনি এটার প্রমান দিয়েছেন। জালকুড়িতে আমি রাস্তাঘাট তৈরী করতে পারি না, কারণ এটা সির্টি কর্পোরেশনের আন্ডারে পরে। বেশীর ভাগ কাজ হয়ে গেছে।

তিনি আরও বলেন, এবার নির্বাচনের পরে আমি একটা প্রতিষ্ঠানের নাম ঠিক করছি। বিশেষ করে ইয়াঙ জেনারেশনের জন্য, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, মুরুব্বিরা তো থাকবেই। সংগঠনটার নাম দিবো প্রত্যাশা। যারা মাদক বিক্রি করে, তারা হলো ইবলিশ শয়তানের আপন বড় ভাই, ওই আমার সমাজ শেষ করে দিচ্ছে, আমাদের বাড়ি ঘরে বাবা-মায়ের স্বপ্ন শেষ করে দিচ্ছে। যে বাড়িতে একটা ব্যাক্তি মাদক খায় সেই বাড়িটা দোযখ হয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মিয়া, জেলা মহিলা লীগের সভাপতি ড. শিরিন বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »