রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

বন্দরে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাকিল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধৃত ইয়াবা ব্যবসায়ী শাকিল বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার বাবুল মিয়ার ছেলে। এর আগে গত সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(১০)২৩।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী শাকিল দীর্ঘ দিন ধরে বন্দরে মদনগঞ্জ, লক্ষারচর, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »