শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৮০ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। এসময় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয় ও ধ্বংস করা হয়েছে বিপুল পরিমান ভেজাল জুস।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর ইমাম হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন। ক্যাব নারায়ণগঞ্জের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল।

মো: সেলিমুজ্জামান জানান, ফতুল্লার রসুলপুরে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপন্য উৎপাদন ও ভেজাল জুস বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। তিনি আরো জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »