বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের হাতপাখা প্রার্থীকে জরি.মানা সিদ্ধিরগঞ্জে কৃষকদলের উদ্যোগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া বন্দরে যুবককে গলা কেটে হ.ত্যা

বিদ্যুতের তার ছিঁড়ে কাপড়ের গুদামে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৩৪ Time View

নারায়ণগঞ্জ শহরের তল্লা আজমেরীবাগ এলাকায় একটি থান কাপড়ের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে, এ ঘটনায় থান কাপড় পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা নেই।

এদিকে, সকাল সারে ৮টায় খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রামিকভাবে ধারণা করছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোয়া দেখে গোডাউনের মালিককে খবর দেয় স্থানীয়রা। পরে মুজিবুর হোসিয়ারী এন্ড ফেব্রিক্সের মালিক মুজিবুর গোডাউন খোলে দেখে থান কাপড়ে আগুন লেগেছে। এসময় কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। আশেপাশের বাড়ি থেকেও পানি ফেলে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালায়।

গোডাউন মালিকের দাবী এই আগুনে তার কোটি টাকার মালামালে ক্ষতি সাধন হয়েছে।

ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন লাইভ নারায়ণগঞ্জকে জানান, নারায়ণগঞ্জ ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট মিলে ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। বিস্তারিত পরে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »