সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ফতুল্লা লঞ্চঘাট থেকে ১৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৪২ Time View

ফতুল্লার লঞ্চঘাট থেকে ১৫ কেজি গাঁজা সহ মিজানুর রহমান আকন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান আকন ঝালকাঠি জেলার নলসিটি থানার গোদন্ডার রফিক আকনের পুত্র।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা লঞ্চঘাটে অভিযান চালিয়ে মিজানুর রহমান আকন কে গ্রেফতার করে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি করে ১৫ কেজি গাজা উদ্ধার করে। সে ঢাকা থেকে গাঁজা এনে গ্রামের বাড়ীতে নিয়ে যেতো প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, মাদক কারবারিরা ফতুল্লা লঞ্চঘাট কে মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন থেকে। যাত্রী বেশে মাদক কারবারিরা এ মাদক পাচারের কাজ করে থাকে। ইতিপূর্বে বেশ কয়েকটি মাদকের চালান ফতুল্লা লঞ্চঘাট থেকে আটক করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »