রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার

ফতুল্লায় স্বামীর দূর্ঘটনার কথা বলে গৃহবধূকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৪৪৯ Time View

ফতুল্লায় স্বামীর সড়ক দূর্ঘটনার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করে মোবাইল ফোনে ধর্ষনের দৃশ্য ধারন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রিয়াজ (২০) নামক এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থানার পাগলা শান্তি নিবাস এলাকায়। ধর্ষণের শিকার ওই গৃহবধূ রিয়াজসহ দুই জনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাতনামা আরো তিন জনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে গৃহবধূ রাতে এসে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই রিয়াজকে গ্রেফতার করে।

জানা যায়, গৃহবধূর স্বামী ফেরি করে ভাঙ্গারী সংগ্রহ করে। তারা এক সময় পাগলা পূর্বপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করতো। সেই সুবাদে রিয়াজ ও অভিযুক্ত রাকিবের (২০) সাথে তাদের পূর্ব পরিচয় ছিলো। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রিয়াজ ফোন করে করে বাদীর স্বামী কোথায় আছে জানতে চেয়ে তাকে জানায় যে তার স্বামী সড়ক দূর্ঘটনা করেছে এবং পাগলা এলাকায় আছে। সংবাদ পেয়ে বাদী তার ৫ বছর বয়সী সন্তানকে নিয়ে দ্রুত পাগলা সূর্য সিনেমা হলের সামনে যায়। সেখান থেকে তাকে রিয়াজ পাগলা শান্তি নিবাস এলাকার একটি বাড়ীতে নিয়ে যায় এবং বলে যে সেখানকার একটি বাসার ভিতর বাদীর স্বামী শুয়ে আছে।

বাদী শিশু পুত্রসহ ওই ঘরে প্রবেশ করে দেখেন অভিযুক্ত রাকিবসহ অপর তিন যুবক সেখানে আগে থেকেই অবস্থান করছে। পরবর্তীতে বাদীর কোলে থাকা শিশু পুত্রকে নিয়ে অজ্ঞাত নামা এক যুবক ঘরের বাইরে বের হয়ে যায়। গ্রেফতারকৃত রিয়াজসহ অপর তিনজন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাদীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণকারীরা ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে। বাদী অসুস্থ হয়ে পড়লে দুপুর একটার দিকে দরজা খুলে দিয়ে শিশু পুত্রকে কোলে তুলে দিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং কাউকে ঘটনাটি না বলার জন্য হুমকি প্রদান করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »