বুধবার, ২০ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ

ফতুল্লায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

ফতুল্লায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মোঃ রফিকুল ইসলাম রাফি কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মোঃ রফিকুল ইসলাম রাফি(২৩) ফতুল্লা মডেল থানার যমুনা তেল ডিপো সংলগ্ন রুশেন হাউজিং এলাকার আব্দুছ সোবহান মিয়ার পুত্র। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে ফতুল্লা মডেল থানার যমুনা তেল ডিপো সংলগ্ন রুশেন হাউজিং এলাকা থেকে গ্রেপ্তারের পর বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ৯ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃতের স্ত্রী কারিমা আক্তার (১৯) বাদী হয়ে গ্রেপ্তারকৃতের ভাই সজীব (২৬), বাবা সোবহান (৪৮) ও মা রেহানা বেগম (৪২) কে আসামি করে যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, এক বৎসর পূর্বে পারিবারিক ভাবে গ্রেফতারকৃতের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সহ অভিযুক্ত আসামীরা ৫ লাখ টাকা যৌতুক হিসেবে দাবী করে আসছিলো। সংসারের সুখের কথা চিন্তা করে ১ লাখ টাকা বাবার বাড়ী থেকে নিয়ে এসে স্বামী কে দেয়।

পরবর্তীতে আরো ৪ লাখ টাকা নিয়ে আসার জন্য শারিরীক ও মানসীক নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট রাত ১১ টার দিকে দাবীকৃত যৌতুকের টাকার জন্য বাদী কে মারধর করে বাসা থেকে বের করে দেয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামী কে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »