বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ Time View

ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলায় বিসিজি স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে এসএ কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান যোগে শুল্ক ফাঁকি দিয়ে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা প্রসাধনী সামগ্রী ও শাড়ি ঢাকায় যাচ্ছে। এ সংবাদে নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় তল্লাশি চালিয়ে দুইজন সহ কাভার্ড ভ্যান আটক করে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি, চাদর, শার্ট ও ব্লেজার ১৪৮৮ পিছ জব্দ করা হয়। সেই সাথে কসমেটিক্স সামগ্রী ৫৫৭১ পিস, সুতার গুটি-৩৮টি, হেড ফোন ৪০টি, মোবাইল ৮টি ও মোবাইল চার্জার ১২০টি জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দেড়কোটি টাকা। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদেরসহ কাভার্ড ভ্যানটি ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »