বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ

ফতুল্লায় বিএনপির ২ নেতা গ্রেপ্তার, ৫ টি ককটেল উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

ফতুল্লায় নাশকতার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিরাজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারের সময় ৫ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ মিজমিজির এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন(৫৭) ও একই থানার উত্তর আজিবপুরের মৃত লাল মিয়ার ছেলে মাহাবুব হোসেন (৩৬)। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আযম মিয়া।

এ ঘটনায় মামলায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামীরা হলো নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ গিয়াসউদ্দিন,সাধারন সম্পাধক গোলাম ফারুক খোকন,নারায়নগঞ্জ মহানগরের আহবায়ক এডঃ সাখাওয়াত হোসেন,সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপু,ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বিল্লাল হোসেন,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,জেলার সদর থানার সাধারন সম্পাদক আনোয়ার প্রধান,সরকারী তোলারাম কলেজের ছাত্রদল আহবায়ক আতাই রাব্বি,২ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি জোবায়ের আহমেদ অয়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »