শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ

ফতুল্লায় পারিবারিক কলহের জেরে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

ফতুল্লায় পারিবারিক কলহের জেরে নুরু ইসলাম (৪৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) ফতুল্লা কাশিপুর নরসিংপুর এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নূরে আযম মিয়া।

এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেছে।

ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। প্রাথমিক ভাবে ভিকটিমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ভিকটিমকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য স্ত্রীসহ ৩জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইননত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »