বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ

ফতুল্লায় ছাদ থেকে পরে মানসিক প্রতিবন্ধী কিশোর নিহত

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

ফতুল্লায় বাড়ির একতলার ছাদ থেকে নিচে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোতালের বাগ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম নেহাল মোল্লা (১৪)। সে ফতুল্লা কোতালের বাগ এলাকায় কামাল মোল্লা ছেলে।

নিহতের বাবা কামাল মোল্লা বলেন, আমি ওই এলাকাতে চা বিক্রি করি। আমার ছেলে মানসিক প্রতিবন্ধী। সে বিকেলে বাসার ছাদে যায়। ওই ছাদে নতুন করে ইট দিয়ে দেওয়াল করা হয়েছে। দেওয়াল ধাক্কা দিলে নিচে পড়ে যায় সে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »