বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

পিকআপ চাপায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ফতুল্লা
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৬৪ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় দ্রুতগামী পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন ২১৩৫৯৫) চাপায় রমিছা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় স্থানীয় জনতা পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে দেয়। শনিবার রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড়ে এঘটনা ঘটে। নিহত রমিছা বেগম (৫৫) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরকুদুরী গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। তিনি স্বামী সন্তানসহ ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রহুল মোল্লার বাড়িতে ভাড়া থাকেন।

নিহতের ছেলে রবিন জানান, তার মা বাসা বাড়িতে ঘুরে কাপড় বিক্রি করেন। তার বাবা রিক্সা চালায়। রাতে তার মা দোকানে আসেন দুধ কিনতে। এসময় বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যান তার মা রমিছা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হারেজ শিকদার জানান, গাড়ির চালক এরশাদকে (৩৫) আটক করা হয়েছে। এরশাদ জয়পুর হাট জেলার ক্ষেতলাল থানার চৌমুহুনী গ্রামের রেজাউল করিমের ছেলে। সে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থেকে গাড়ি চালায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »