শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

টিকটক বিডিও করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ Time View

রূপগঞ্জে সড়কে টিকটক করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নুর মোহাম্মদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে কর্নগোপ-গন্ধর্বপুর সড়কের কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ সিলেট এয়ারপোর্ট এলাকার বড়ৈকান্দি গ্রামের হারেছ মিয়ার ছেলে। সে উপজেলার কর্নগোপ এলাকার একটি স্পিনিং মিলের শ্রমিক ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার কাজ শেষ করে রাতে কর্নগোপ-গন্ধর্বপুর সড়কের কর্নগোপ এলাকায় সড়কে টিকটক করছিল কিশোর নুর মোহাম্মদ।

এসময় অসাবধানতাবশত মাঝ রাস্তায় চলে এলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »