সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

জনগণকে নিয়ে ওদের প্রতিরোধ করা পাঁচ মিনিটের ব্যাপার: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৭০ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ‘আমি এ ঘটনা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি এবং পুলিশ সুপারকে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। আমার ছবি ভেঙেছে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ছবিও ভেঙেছে। এই ছবিগুলো কারা ভেঙেছে বা কারা এগুলোর উসকানি দিতে পারে তা সবাই জানে। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক যদি আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিতে না পারে জনগণকে নিয়ে এটি প্রতিরোধ করা পাঁচ মিনিটের ব্যাপার।’

রবিবার (২০ আগস্ট) দুপুরে ভুইঁগড়ের রূপায়ন টাওয়ার এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে জানা গেছে আমাদের দেশের স্বাধীনতার ওপর আবারও হস্তক্ষেপ চলছে। এ দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি বর্তমানে যেসব বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি সম্মেলন হওয়া জরুরি। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা যখন তাদের পরিবার নিয়ে উপস্থিত হবেন তখন বুঝতে পারবেন তাদের বাবারা বা তাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য কত আত্মত্যাগ করেছিলেন। একটা দেশ যুদ্ধ করে স্বাধীন করার পর আমরা রাজনীতিবিদরা যত কিছুই করি না কেন যোদ্ধাদের সমতুল্য হতে পারবো না। সরকারের কাছে আমরা এই প্রস্তাব দিয়েছি এবং নারায়ণগঞ্জেও এমন একটি সম্মেলন করার চিন্তাভাবনা করছি। নারায়ণগঞ্জের যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তারা যেদিন বলবেন সেদিনই আমরা এই সম্মেলন করবো। এমনিতে ইতিহাস পড়া আর বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ইতিহাস শোনা আরেক জিনিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »