বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

আমি আর সেলিম ভাই মিলে না.গঞ্জে মেট্রোরেল নিয়ে আসবো: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৬০ Time View

নারায়ণগঞ্জের মেট্রোরেল আনার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, আপনারা সবাই দোয়া করলে, আমি আর সেলিম ভাই মিলে মতিঝিলের মেট্রোরেল নারায়ণগঞ্জে নিয়ে আসবো। সেলিম ভাই ইতিমধ্যে নিজ অর্থায়নে শত শত কোটি টাকার উন্নয়ন করেছেন। আপনারা দোয়া করবেন তার জন্য।

বুধবার (২২ নভেম্বর) রাতে নগরীর গলাচিপায় আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি।

এসময় শামীম ওসমান আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাজ শেষ হলে এই সড়কটা অনেক সুন্দর হবে। নারায়ণগঞ্জে কাজ হচ্ছে, ডিএনডি প্রজেক্ট হচ্ছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড কাজ হচ্ছে। এই রোডের পাশে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল হবে, ইউনিভার্সিটি হবে। এগুলো হয়ে গেলে আর ঢাকা যাওয়া লাগবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »