শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ

২৮ মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ Time View
২৮ মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলার দুধ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই (৪৬)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত কাদির সিপাই ফতুল্লার উত্তর গোপালনগর এলাকার দুলাল সিপাইয়ের ছেলে।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বুধবার বিকেলে র‌্যাব-১১’র সিপিসি-১’র কোম্পানী কমান্ডার মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, কাদির সিপাই গ্রুপের প্রধান কাদির সিপাই ফতুল্লার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। সামেদ আলীর ছত্রছায়ায় কাদের সিপাই তার দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম, রামদা নিয়ে চাঁদাবাজি দখলবাজি ও প্রতিপক্ষের উপর হামলা সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ফতুল্লা বক্তাবলী এলাকায় কাদের সিপাই গ্রুপ এক মূর্তিমান আতঙ্কের নাম। রাজনৈতিক পট পরিবর্তনের পর কাদের সিপাই এলাকা হতে গা ঢাকা দেয়। বিভিন্ন সময় কাদির সিপাই গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা করে সংবাদের শিরোনাম হয়। ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাদিখাঁন থানায় তার নামে খুন, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যা চেষ্টা ও মারামারিসহ ২৮টি মামলা, ২ টি জিডি ও গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »