রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

১০০ জন উদ্যোক্তাকে দেয়া হয় গর্জিয়াস সম্মাননা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৪৯ Time View

১০০ জন উদ্যোক্তাকে প্রদান করা হয়েছে গর্জিয়াস সম্মাননা। গর্জিয়াস গ্রুপের উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয় শুত্রবার (১ মার্চ) বিকালে রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তফা জব্বার।

উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে উদ্যোক্তাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক শহীদুজ্জামান খান শাহেদ।

গর্জিয়াস গ্রুপের ম্যানেজার সেলিনা সাথী ও মানিক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্জিয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক শহীদুজ্জামান খান শাহেদ। বিশেষ অতিথি ছিলেন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবদুন নূর দুলাল ও ব্যারিস্টার জাকির আহমেদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, গর্জিয়াস গ্রুপের উপদেষ্টা ও কমনওয়েলথ হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল সোসাইটির নির্বাহী পরিচালক, তরুণ আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মহিউদ্দিন আমিন, গর্জিয়াসের উপদেষ্টা এডভোকেট আরমান আলী ও ফাইন্যান্স ডিরেক্টর সিরাজুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, কোম্পানির জিএম, এজিএম, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার ও কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, গর্জিয়াস গ্রুপ উদ্যোক্তা তৈরী করছে। তাদের সুন্দর আইডিয়া ভালো লাগছে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তির নির্ভর দক্ষতা জ্ঞান অর্জন করতে হবে। ফিল্যান্সিং ডিজিটাল মাল্টিমিডিয়া কম্পিউটারসহ উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক প্রশিক্ষন দিতে হবে। যাতে বিশ্বের অনন্য দেশের উদ্যোক্তাদের সাথে নিয়ে কাজ করতে পারে।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে বিশ্বাসের সাথে এগিয়ে নিয়ে যেতে পারে প্রযুক্তি উদ্যোক্তা তৈরীর করতে হবে। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সারা পৃথিবীর আইডিয়া নিয়ে কাজ করতে হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের মূলভিত্তি লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »