বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৭০ Time View

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিক পরিদর্শনে গিয়ে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত না পাওয়ার ঘটনায় তিনজনকে অন্যত্র বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক রায়হান কবির। তিনি বলেন, তিনি কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের শোকজ করা হয়েছে। যথাযথ উত্তর না দিতে পারলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী ফাতেমা জান্নাতী।

জানা গেছে, সহকারী ভূমি কর্মকর্তা নাসির উদ্দিনকে রূপগঞ্জ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে, উপসহকারী ভূমি কর্মকর্তা ওমর ফারুককে খাককান্দা ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহকারী ফাতেমা জান্নাতীকে বন্দর উপজেলার কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, সেবাগ্রহীতাদের কয়েকজন অফিসে অপেক্ষা করছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বদলি হওয়ায় অফিসে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ সময় এসিল্যান্ড অফিসের নাজির মো. জান্নাতুল সেখানে অবস্থান করছিলেন, নতুন কর্মকর্তারা যোগদান করলে তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য।

উল্লেখ্য, বুধবার সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিকভাবে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের অনুপস্থিতি দেখতে পান। এরপরই বিষয়টি নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »