বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৫৩ Time View

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করার ঘটনায় বিএনপির ৬৮ জনকে নেতাকর্মীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গােলাম মোস্তফা। এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন বাদী হয়ে নাশকতার অভিযোগে এ মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সভাপতি একে হীরাকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ পর্যন্ত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »