বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

সিদ্ধিরগঞ্জে ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ Time View

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রি ও প্রদর্শনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সমন্বয়ে গঠিত এই টিম নারায়ণগঞ্জের চিটাগাং রোডে অভিযান চালায়। অভিযানে সাহারিয়া স্টোর, বায়েজিদ স্টোর এবং শাওন স্টোর নামক প্রতিষ্ঠান থেকে ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

তিনি জানান, “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬খ ধারা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, বিক্রয় ও ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা পরিবেশের ক্ষতিকর উপাদান নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিক্রয় ও ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »