মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৬১ Time View

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আসামী শাহ আলম ওরফে পাপ্পু (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজির বাতানপাড়া এলাকার বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। গ্রেপ্তারকৃত শাহ আলম মিজমিজির বাতানপাড়া এলাকার মো. আফজাল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার সিরাজুল ইসলামকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহ আলম ওরফে পাপ্পু ও শুক্কুর নামে দুই ভাই চাঁদা দাবিতে পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গত ৩১ জুলাই নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. মোমিনুল ইসলাম দুই সহোদর ভাই পাপ্পু ও শুক্করকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আসামী শাহ আলম ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আরেক ভাই শুক্কুরকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »