শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মা দ ক ও দেশীয় অ স্ত্র উ দ্ধা র: দুই নারী আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৬৩ Time View

সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীকলোনী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় মোসা. ফারজানা আক্তার (৩০) ও আয়শা বেগম (৫০) নামে দুই নারীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১৮ জুন) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বুধবার রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

অভিযানে উদ্ধারকৃত মাদক ও দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে- গাঁজার ৮৪টি পুরিয়া, ৫০০ গ্রাম গাঁজা, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, ৪টি রামদা, সেনাবাহিনীর একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা। অভিযানে সময় মো. নাদিম নামে এক আসামি পালিয়ে যায়।

অভিযানে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, “আটককৃত দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আটককৃত দুই নারীর ঘর থেকে মাদক, টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দেশীয় অস্ত্রগুলো পলাতক আসামী নাদিমের ঘর থেকে উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »