বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৬ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। বুধবার (৫ মার্চ) দুপুর ১টায় র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের এসিআই গেইট পানিরকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে, র‌্যাবের চেকপোস্ট অতিক্রমকালে মেহেদীকে সন্দেহজনকভাবে আটক করে র‌্যাব। পরে আটককৃত’কে তল্লাশী করে তার পরিহিত নীল রংয়ের ফুল প্যান্টের ডান পাশের কোমরে গোজা অবস্থায় খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান (২০)’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে- অবৈধ ভাবে বিদেশি রিভলবারটি সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য তার কাছে রেখেছিল। জিজ্ঞাসাবাদে র‌্যাব আরো জানতে পারে, তার কাছে রিভলবার রাখার বৈধ কোন কাগজপত্র নাই। পরে ঘটনাস্থলে থেকে টহল কমান্ডার পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাস গ্রেপ্তারকৃত আসামী ও আগ্নেয়াস্ত্রসহ সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে গ্রেপ্তার হওয়া আসামী মেহেদী হাসান (২০)-এর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »