বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

সিদ্ধিরগঞ্জে দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১১ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় জিসান (২৭) ও আব্দুল কাদির (৩০) নামে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় এ বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গ্রেপ্তারকৃতরা বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত জিসান নারায়ণগঞ্জ মহানগরীর নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কাদির ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে জিসান ও তার সহযোগীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠি হাতে মহাসড়কে নেমে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। সে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যতম সহযোগী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »