শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে ইয়াবা পাচারকালে র‌্যাবের হাতে কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

ইয়াবা পাচারকালে মিছবাহ উদ্দিন রিয়াদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৭শ ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে র‍্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মিছবাহ উদ্দিন রিয়াদ কক্সবাজারের উঁখিয়া থানাধীন থাইংখালী এলাকার ফয়েজ আহাম্মদের ছেলে।

র‍্যাব জানায়, আসামি রিয়াদের স্বীকারোক্তি ও দেখানো মতে তার সাথে থাকা ব্যাগের ভিতর হতে ১৪ টি সাদা রংয়ের এয়ারটাইপ পলিব্যাগ উদ্ধার করা হয়। এরপর সেই পলিব্যাগ গুলোর ভেতর থেকে ২হাজার ৭শ ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষী ও র‌্যাব সদস্যদের সামনে আসামি মিছবাহ উদ্দিন রিয়াদ জানায় যে, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে অর্থের লোভে দীর্ঘদিন বিশেষ কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বাসযোগে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামী মিছবাহ উদ্দিন রিয়াদ এর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানা, কক্সবাজারের উখিয়া থানা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক রয়েছে বলে র‍্যাব জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »