সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

সিদ্ধিরগঞ্জের আবাসিক এলাকার একটি ৬ তলা ভবন হেলে পড়েছে: আতঙ্ক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৮৮ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘বিশ্বাস মঞ্জিল’ নামের একটি ৬ তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ এ বাড়িটিতে কিছুসংখ্যক ভাড়াটিয়া দুর্ঘটনার আশঙ্কা নিয়ে বসবাস করছেন। সোমবার (৬ মে) বিকেলে হীরাঝিল আবাসিক এলাকার ৭ নং রোডে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কাজ করছে আতঙ্ক।

এলাকাবাসী জানায়, ১৯৮৮ সালে ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির মালিকের নাম মো. মহিউদ্দীন বিশ্বাস। ভবন মালিক মহিউদ্দীন বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন। তার অবর্তমানে বাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছেন লিটন মিয়া। স্থানীয়রা জানান, ভবনটি হেলে পড়ে চৌধুরী ভিলা নামের আরেকটি ভবনের সঙ্গে আটকে আছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ বলেন, বিশ্বাস মঞ্জিল নামে একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। পাশের ভবন মালিক বিষয়টি আমাকে জানিয়েছেন। তাকে আমরা থানায় যেতে বলেছি। ভবনটি হেলে পড়ায় পাশের ভবনটি ফাটল ধরেছে। বাড়িটি ঝুকিপূর্ণ হিসেবে উল্লেখ করে আমরা সমিতির পক্ষ থেকে ৫ মে নোটিশ ঝুলিয়ে দিয়েছি। ভাড়াটিয়াদের ভবনটি ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। ভবনটি নির্মাণের সময় পাইলিং করা হয়নি। তাই ভবনটি করার সময় আমরা নিষেধ করেছিলাম। এ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত লিটন মিয়া জানান, ভাড়াটিয়ারা অতি শীঘ্রই চলে যাবেন। গত ৫ বছর যাবত তিনি ভবনটির দায়িত্বে রয়েছেন। তার মালিক আমেরিকান প্রবাসী। বিল্ডিং হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছেন সে। বাড়ি কিভাবে হেলে পড়েছে তা জিজ্ঞেস করলে তিনি কিছু জানেন না বলে জানান।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করা হয়েছে। ভবনটি হেলে পড়ার কোন আলামত আমরা দেখতে পাইনি। কিন্তু স্থানীয় লোকজন বলছে ভবনটি হেলে পড়েছে। সিটি কর্পোরেশন থেকে প্রকৌশলীদের নিয়ে এসে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে। তারপর বলা যাবে ভবনটি হেলে পড়েছে কিনা।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আমরা ভবনটি পরিদর্শন করেছি। সেখানে যারা ভাড়াটিয়া আছেন তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ভবন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »