সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় যুবদল নেতা নি.হ.ত শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে: রফিউর রাব্বি বিএনপি জোটের প্রার্থী কাশেমীর বি.রু.দ্ধে সাংবাদিকের মা.ন.হা.নি মামলা জামায়েত ও এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা বিউটি পার্লারের টয়লেট থেকে নি.খোঁ.জ নারীর লা.শ উদ্ধার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না: মোহাম্মদ আলী শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা: বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জ.রি.মা.না রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সং.ঘ.র্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নি.হ.ত

সকলে ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসীরা পালিয়ে যাবে: মুফতী মাসুম বিল্লাহ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ বলেছেন, আওয়ামী স্বৈরাচার সরকার মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে গেছিলেন। ৫ তারিখ গণঅভ্যুত্থানের আগে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাতে ইসলামসহ অন্যান্য অনেক দল ও ছাত্র জনতাদের নিয়ে আমরা আন্দোলন করেছি স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাসীদের কোন দল হয় না। আপনারা দলের নাম ব্যবহার করে নিজের আখের গুছানোর জন্য সন্ত্রাসী কার্যক্রম করবেন তা মেনে নেওয়া হবে না। সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য সকলেকে ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসীরা পালিয়ে যাবে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ডের মাদানীনগরের মাদানী চত্বর এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩নং ওয়ার্ড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মুহা জাকির হোসেন-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা: আনাস এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা বিল্লাল হোসেন খান, থানা সভাপতি মুহা: বিল্লাল হোসেন, সহ-সভাপতি মুহা: ইসমাঈল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা শামসুজ্জামান, থানা শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, থানা যুব আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দীন, থানা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা: খালেদ সাইফুল্লাহ সানভীর, চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন তালুকদার (আদর)সহ ওয়ার্ড নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »