শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না: মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ Time View

জিয়া পরিবারকে ধংসের চেষ্টা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু আল্লাহর রহমতে পারেনি। তবে আল্লাহপাক ঠিকই শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। আগামীতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করবেন। খালেদা জিয়াও সুস্থ্য হয়ে দেশে ফিরবেন। পালিয়ে যাওয়া শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না। বুধবার (২২ জানুয়ারি) বিকালে রূপগঞ্জের আমলাব এলাকায় এশিয়ান ইন্টারন্যাল স্কুল এন্ড কলেজ মাঠে অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু আরও বলেন, রূপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ, ভুমিদস্যুতা ও নৈরাজ্য বন্ধে সব ধরণের ব্যবস্থাগ্রহণ করা হবে। কাউকে আর রূপগঞ্জের মাটিতে অপরাধ কর্মকান্ড করতে দেয়া হবে না। যারা অন্যায় করে তারা কোনো দলের নেতাকর্মী হতে পারে না।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার। গোলাকান্দাইল ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি নেতা রজব আলী ফকির, রেজাউল করিম, গোলাম মোস্তফা, শাহীন মিয়া, আলমগীর হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, তারাব পৌর বিএনপি নেতা মনির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ আরো অনেকে। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা আল আমিন, মুকবুল, অলি ইসলাম, নাহিদ, রতন, আফাজউদ্দিন, ওসমান উপস্থিত ছিলেন। এ সময় গোলাকান্দাইল ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের দুই হাজার মহিলার হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »