শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার ফতুল্লার রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার: ৫৩ রাউন্ড গু.লি উদ্ধার ঘু.ষে.র টাকা ফেরত দিতে গিয়ে সিদ্ধিরগঞ্জে অ.ব.রু.দ্ধ পুলিশ কর্মকর্তা

শামীম ওসমানসহ ৫৩ জনের নামে আরো এক হত্যাচেষ্টা মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানসহ ৫৩ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরো ২০০-৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামী করা হয়েছে। নেত্রকোনার কলমাকান্দার বাসিন্দা মো. আবুল হোসেন তালুকদার (৪৬) নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। মামলার বাদী বর্তমানে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা বউবাজার এলাকায় বসবাস করেন।

মামলায় আরো আসামীরা হলেন- শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ নেতা সামাদ ব্যাপারী, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, রহিম মেম্বার ও আওয়ামী লীগ ও তার অঙ্গসংঠনের নেতাকর্মীরা।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাত ৮টার সময় চিটাগাংরোডের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলে জুনায়েদ উপস্থিতি ছিলেন। সেসময় মামলার এক ও দুই নম্বর আসামীদের নির্দেশে আন্দোলন দমাতে উক্ত মামলার অন্যান্য আসামীরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদীর ছেলে জুনায়েদের পিঠের বামপাশ ও শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »