বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

শহীদের রক্তের দায় কোন অবস্থাতেই ক্ষমা করা যায় না: ইউনুস আহমাদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩০৮ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, চব্বিশের গণ-আন্দোলনসহ বিগত বছরগুলোতে যারা হত্যা, গুম, জুলুম ও নিপিড়নের সাথে সম্পৃক্ত ছিলো তাদের বিচার করতেই হবে। শহীদের রক্তের দায় কোন অবস্থাতেই ক্ষমা করা যায় না। কোন রাজনীতি, কোন অজুহাত বা কোন কূটকৌশলে মানুষের রক্ত-জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না। রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। আগামীতে যেনো কোন স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা (উত্তর) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনীতি দুই ধরণে। ত্যাগের রাজনীতি আর ভোগের রাজনীতি। ভোগের রাজনীতি যারা করে তাদের লজ্জা-শরম কম হয়ে থাকে। এরা হালাল-হারাম তমিজ করে না। হারাম কাজের প্রতিযোগীতায় লিপ্ত হয়। তাদের কাছ থেকে যদি এই সুযোগ হরণ করে নেওয়া হয় তাহলে একজনও রাজনীতিবীদ খুজে পাওয়া যাবে না। আর যারা ত্যাগের রাজনীতি করে তারা সৎ পথেই চলবে। তারা রাজনীতি ছেড়ে যাবে না। ভালো-খারাপ তফাৎ করেই তারা রাজনীতি করে।

সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা (উত্তর) সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাকী, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, সেক্রেটারি সুলতান মাহমুদ, দ্বীনি সংগঠন সিদ্ধিরগঞ্জ থানা (সদর) মাওলানা মাসুম বিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ সভাপতি আব্দুল মালেক, ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ সভাপতি মুহাম্মাদ আমীর হামজা, ইসলামী আন্দোলন সিদ্ধিরগঞ্জ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহাম্মদ যোবায়ের হোসেন সাইদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »