বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

রূপগঞ্জে ৭ হাজার পরিবারের মাঝে দিপু ভূইয়া পরিবারের ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৯৮ Time View

গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এবং তার পরিবার শনিবার রূপগঞ্জের ৪টি স্পটে আরো ৭ হাজার অসহায় পরিবারে ঈদে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেছেন। উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ হাজার পরিবারে খাদ্য সামগ্রী, ভুলতা স্কুল এন্ড কলেজে মাঠে ২ হাজার ২০০ পরিবার ও গাউছিয়া মার্কেটে ৯ শতাধিক পরিবার এবং মুড়াপাড়াস্থ ভুইয়া বাড়িতে ২ হাজার ১০০ পরিবারে শাড়ি কাপড়, লুঙ্গী, থ্রি-পিস ও পাঞ্জাবী বিতরণ করেছেন। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিনের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এ সময় উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া প্রমুখ।

অপরদিকে ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া। বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইা দিপু, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আশরাফুজ্জামান ইমন, কামাল হোসেন, শাকিল আহমেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুল হক, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ প্রমুখ। বেলা সাড়ে ১২টায় গাউছিয়া মার্কেটের অফিস প্রাঙ্গনে আরো ৯ শতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি কাপড় লুঙ্গি বিতরণ করা হয়।

পরে দুপুর ২টায় মুড়াপাড়াস্থ ভুইয়া বাড়িতে ২ হাজার ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি কাপড়, লুঙ্গী, পাঞ্জাবী ও থ্রি-পিছ বিতরণ করেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গাউছিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সহধর্মিনী ইয়াসমিন ইসমাইল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »