বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার স.ন্ত্রা.স বিরোধী মামলার আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ডিএনডি জলাবদ্ধতা নিরসনে এমপি মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জে পাম্প স্টেশন পরিদর্শনে প্রতিনিধি দল ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে রিভা.লবার, গু.লি ও রাম.দাসহ অ.স্ত্রধারী গ্রেপ্তার ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি

রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

আসন্ন রথযাত্রা ও উল্টো রথ পালনে সার্বিক সহযোগিতায় করণীয় নির্ধারণে যৌথ সভা করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জেলা পরিষদের হল রুমে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিখন সরকার শিপন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক ওসমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা তাঁতী দল সভাপতি শুক্কুর আলী, জেলা যুবদল আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দল সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা শ্রমিক দল সভাপতি মন্টু মেম্বার, জেলা ওলামা দল সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুন, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি তিলোত্তমা দাস ও বিভিন্ন উপজেলা, পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, মাত্র কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছেন। এমন সময় পতিত ফ্যাসিবাদ চক্র দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এই রথযাত্রাকে সামনে রেখে কেউ যেনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য দল থেকে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। এটাকে খাটো করে দেখার সুযোগ নেই। সবাই যার যার এলাকায় সজাগ থাকবেন৷ যেসব মন্দির থেকে সনাতন ভাই বোনেরা রথযাত্রা নিয়ে বের হবেন, তাদের নিরাপত্তা নিশ্চত করতে হবে। প্রশাসনের পাশাপাশি বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। শুধু রথযাত্রা নয়, উল্টো রথযাত্রার সময়ও একইভাবে দায়িত্ব পালন করতে হবে।

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। যোগ্যদের সামনে নিয়ে না আসলে নেতৃত্ব সংকটে পরতে হবে দলকে। তাই সবার উচিত যোগ্যদের মূল্যায়ন করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »