সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

যেখানেই থাকো না কেনো সেখানে সফল হওয়ার স্কোপ আছে: ড. আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩৪৫ Time View

তোমরা যে পেশাই থাকো না কেনো কোনোটাই পারফেক্ট না। সবসময় মনে হয়- এটা না হয়ে ওইটা হলে ভালো হতো। কিন্তু এটা একটা ভুল ধারণা। তুমি যে পেশাতেই থাকো না কেনো, যেখানেই থাকো না কেনো সেখানে সফল হওয়ার স্কোপ আছে। তোমাদের পেশা যেটাই থাকুক না কেনো চিন্তা করতে পারো আমি এটা হতে চেয়েছিলাম, ওইটা হতে চেয়েছিলাম। যদি সিনসেয়ারিটি এবং ডেডিকেশন নিয়ে থাকো তাহলে অবশ্যই ভালো করতে পারবা। শনিবার (২২ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল।

প্রধান অতিথির বক্তব্যে স্ট্রেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান বলেন, হয়তোবা এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে ছেলেমেয়েরা ভালো ফলাফল করে নি। কিন্তু পরবর্তীতে এটা তারা তা ভালো করেই কাভার করতে পেরেছে। সুতরাং তোমরা কখনোই হতাশাগ্রস্থ হবে না। ইচ্ছাশক্তিটা এখানে গুরুত্বপূর্ণ বেশি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্রেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্রেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি আলী আকবর খান, সাংবাদিক হারুন অর রশীদ স্বপন, ম্যানেজিং কমিটির সদস্য পল্টু কর্মকার, শিশির ওমর ঘোষ, কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »