সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

যুবদল কর্মী শাওন হ-ত্যা-র ঘটনায় ডিবির সাবেক এসআই কনক কারাগারে

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ Time View

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহম্মেদকে গুলি করে হত্যা মামলায় জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত কনককে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাফিয়া শারমিন এর আদালতে হাজির করলে আদালত আগামী সোমবার রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করেন এবং গ্রেফতারকৃতকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শাওন হত্যা মামলার ১৬নং এজাহারনামীয় আসামী ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তার বর্তমান কর্মস্থল ঢাকা এয়ারপোর্টস্থ ১৩ এপিবিএন থেকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির জানান, গ্রেফতারকৃত কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইউম খান জানান, আদালত আগামী সোমবার রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করে গ্রেফতারকৃতকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য ২০২২ সালের ১ সেপ্টেম্বর দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা ‘চাইনিজ রাইফেল’ থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

ওই ঘটনার ২ বছর পরে ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মোঃ মিলন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন ওই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »