সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

ভবিষৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই: মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ Time View

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমাদের ভবিষৎ প্রজন্মের জন্য একটি বসবাস যোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোশেনের ৩ নং ওয়ার্ডের বদরুন্নেচ্ছা আইডিয়াল স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদরুন্নেচ্ছা স্কুল এন্ড কলেজের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত উপ-সচিব আব্দুস সামাদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ আরো অনেকে।

মামুন মাহমুদ আরো বলেন, আজকের বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশ। যে বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিলো। যেখানে নির্ভয়ে কথা বলা, নির্ভয়ে চলা, রাজনীতিবিদদের দেখলে কারো বুকের পানি শুকিয়ে যাবে না। তেমনি একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছি আমরা।

সভাপতির বক্তব্যে বদরুন্নেছা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহের বলেন, আজকের শিশু আগামী দিনের কর্ণধার। কাজেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য। কারণ সঠিক পরিচর্যা না হলে তারা হবে অপরিপূর্ণ, অপিরপক্ব।

খেলাধুলা ও শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। তাই বদরুন্নেছা স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা খেলাধুলাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি। তাদের মনে সবসময় উৎসাহ ও উদ্দীপনা যেন সৃষ্টি হয় সেদিকে আমরা সবসয়ই লক্ষ রাখি।

তিনি বলেন, মায়ের ভাষা প্রতিষ্ঠিত করতে যেসকল শহীদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের কারনেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদের এই আত্মত্যাগ জাতি কখনোই ভুলবো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »