সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত আবুল হাসানের লাশ কবর থেকে উত্তোলন

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ Time View

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত আবুল হাসান স্বজনের (২৫) লাশ ময়নাতদন্তের জন্য দাফনের দুই মাস ১৬ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে বন্দরে নবীগঞ্জ কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের উপস্থিতিতে লাশ তোলা হয়। বুধবার বিকেলে লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ তোলা হয়েছে।

গত ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া ল্যাবএইড হাসপাতালের সামনে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুত্বর আহত হয় স্বজন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে প্রায় সাড়ে ৫ ঘন্টার অপারেশনের পর পেট থেকে বের করা হয় গুলি। ৬ আগস্ট সন্ধ্যায় আইসিইউতে মারা যায় স্বজন। দাফনের প্রায় ২ মাস ১৬ দিন পর ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। নিহতের বড় ভাই অনিক বলেন, আমার ভাই নিহত হওয়ার ঘটনায় গত ১৮ আগস্ট রাতে সদর মডেল থানায় মামলা দায়ের করি। সেই মামলায় তদন্তের জন্য আজকে স্বজনের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজকেই আবার দাফন করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক ফরিদ আহম্মদ বলেন, ‘মামলার তদন্তের জন্য আজকে লাশটি উত্তোলন করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »