শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ Time View

রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৬জন নেতাকর্মীর বিরুদ্ধে সেলিম প্রধান ওরফে ডন সেলিম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী। মামলা প্রত্যাহার ও রূপগঞ্জ আওয়ামী লীগের মদদদাতা ডন সেলিমের গ্রেপ্তার দাবিতে কয়েক হাজার নেতাকর্মী ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডন সেলিম রূপগঞ্জে আওয়ামী লীগের নেতাদের এজেন্ডা হিসেবে কাজ করছে। গত ২৮ জানুয়ারি স্বেচ্ছাসেবকদলের শান্তিপূর্ণ মিছিলে ডন সেলিম মাদক কারবারি ও আওয়ামী লীগের লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গুলির বেশ কিছু খোসা ডন সেলিমের বাসার ভিতর থেকে উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলার সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে ৫ আগস্টের পর থেকে সেলিম প্রধান নানা অপকর্ম চালিয়ে আসছেন। সেলিম প্রধান ওরফে ডন সেলিম আওয়ামী লীগের লোকজন নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। ক্যাসিনো সম্রাট সেলিমকে দ্রুত গ্রেপ্তারসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। এর আগে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে।

উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রজব আলী ফকিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক গোলজার হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, বিএনপি নেতা শাহীন মিয়া, রেজাই মেম্বার, চন্দন ফকির, নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, যুগ্ন সম্পাদক অলিউর হাসান অপু, থানা শ্রমিকদলের সভাপতি কনক, সাইদুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা মোমেন ভুঁইয়া, নাঈম ভুঁইয়াসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »