সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বিএনপির জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য: মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৪৯ Time View

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি গণমানুষের দল। চাঁদাবাজি করার জন্য বিএনপির জন্ম হয়নি। বিএনপির জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে আমাদের যে কমিটম্যাণ্ট তা রক্ষা করার জন্যই তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে প্রচারণামূলক র‌্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে মামুন মাহমুদ আরো বলেন, বিএনপি সবসময় যে কোন প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের পাশে থাকে। কিছুদিন আগে ফেনিসহ দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এখন ডেঙ্গুর ভায়াবহ প্রাদুর্ভাব শুরু হয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করে তুলতে বিএনপির পক্ষ থেকে ১ মাসের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ড এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করা হবে।

সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিত্বে এ র‌্যালিতে অংশ নেন, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, মনির হোসেন, আক্তারুজ্জামান মৃধা, আফজাল হোসেন, শাহ আলম মাস্টার, ফারহান মেহেদী, জাহাঙ্গীর হোসেন, গুলজার হোসেন, জুয়েল রানা, আব্দুস সামাদ খান, দেলোয়ার হোসেন, সোহেল রহমান, ফারহান আহমেদ রুবেল, মাঈনুল ইসলাম, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান শাহিন, সিফাতুর রহমান রাজু ও জিতু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »