বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

বন্দরে ৪ টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ Time View

বন্দরে বায়ু দূষণ বন্ধে ৪টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটাগুলোর কার্যক্রম সম্পুর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। অভিযান চালানো ইটভাটাগুলো হলো- বন্দরের কেওঢালার বাগদোবাড়িয়ার মেমার্স আনন্দ ব্রিকস ও মেসার্স আওলাদ ব্রিকস, বন্দরের কামতালের হালুয়াপাড়ার মেসার্স হাজী রিয়াজউদ্দিন ব্রিকস এবং বন্দরের বারপাড়ার শাসনেরাবাগের মেসার্স বন্ধু ব্রিকস। অভিযানে প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী উক্ত ৪টি ইটভাটার প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »