বন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রী নিহতের ঘটনা ঘটেছে। রোববার (১৮ মে) বিকেলে বন্দর কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।
নিহতের শিক্ষার্থীর নাম আফসানা আক্তার (১৯)। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ব্যবসায়ী শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. শিহাব আহত হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, বিকেলে কেওঢালাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী আফসানা আক্তারের মৃত্যু হয়। তার পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।