মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার স.ন্ত্রা.স বিরোধী মামলার আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ডিএনডি জলাবদ্ধতা নিরসনে এমপি মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জে পাম্প স্টেশন পরিদর্শনে প্রতিনিধি দল ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে রিভা.লবার, গু.লি ও রাম.দাসহ অ.স্ত্রধারী গ্রেপ্তার ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন

বন্দরে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: জরিমানা

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩১২ Time View

বন্দরের কামতাল বারপাড়া এলাকায় পরিবেশ দূষণকারী ইয়াং ইউয়ান কোং লিমিটেড নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় বায়ুদূষণকারী ইয়াং ইউয়ান কোং লিমিটেড নামক প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয় ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় এইচ টি ক্যাবল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কাযালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো: মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কাযালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবায়ন না করা পর্যন্ত কারখানার কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »