সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় যুবদল নেতা নি.হ.ত শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে: রফিউর রাব্বি বিএনপি জোটের প্রার্থী কাশেমীর বি.রু.দ্ধে সাংবাদিকের মা.ন.হা.নি মামলা জামায়েত ও এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা বিউটি পার্লারের টয়লেট থেকে নি.খোঁ.জ নারীর লা.শ উদ্ধার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না: মোহাম্মদ আলী শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা: বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জ.রি.মা.না রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সং.ঘ.র্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নি.হ.ত

বন্দরে কর্ণফুলী শিপবিল্ডার্স কারখানা পরিদর্শন করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ Time View

নারায়ণগঞ্জ বন্দরে কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড পরিদর্শন করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ. ই. ড. আবদেল ওহাব সাইদানিসহ ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার মাহামুদনগরের কর্ণফুলী শিপবিল্ডার্স লিঃ কারখানাটি তিনি পরিদর্শনে আসলে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ. ই. ড. আবদেলওহাব সাইদানিসহ প্রতিনিধি দল কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের নব নির্মিত ৩৫টি বাণিজ্যিক ড্রেজার জলযান প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি বিষয়ে তাকে অবহিত করা হয়।

এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড এম ডি ইঞ্জিনিয়ার মো. রশিদ, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম, কর্ণফুলী শিপবিল্ডার্স’র লিঃ নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল ও কর্ণফুলী শিপবিল্ডার্সের ম্যানেজার মো. মহসিন প্রমূ। রাষ্ট্রদূত কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড’র উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংগ্রহণ করে মতবিনিময় সভা শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »