মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জেলের জালে থানা থেকে লু.ট হওয়া পুলিশের অ.স্ত্র ছেলে হ.ত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হ.ত্যা মামলার আসামি গ্রেফতার ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহ.স্যজনক মৃ.ত্যু : শরীরে নি.র্যা.ত.নের চিহ্ন মা.দ.ক, স.ন্ত্রা.স ও সাইবার অপ.রাধ প্রতিরোধে সচেতনতায় র‌্যাব-১১’র আলোচনা সভা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ছুটিতে থাকা অসুস্থ এএসআইয়ের ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী

ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৪ Time View

ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হওয়ার একদিন পর মারা গেছেন সবজি বিক্রেতা মো. কালাম (৩৫)। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া তার শ্বাসনালীও মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কালামের স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সায়মার শরীরের ৬০ শতাংশ, কথার ৫২ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ এবং মুন্নার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে থাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় একই পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »