শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

ফতুল্লায় পলিথিন শপিং ব্যাগ বিক্রয়কারী ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩২৬ Time View

ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শনকারী ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই চারটি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা ও সাড়ে চার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। সোমবার (৪ আগষ্ট) দুপুর থেকে বিকেল পর্যন্তÍ জেলা প্রশাসকের কার্যালয়ের নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।

অভিযান পরিচালনা করা কারখানাগুলো হলো- ফতুল্লার তল্লার আজমেরীবাগের এস এম মাজিদ মিনি সুপার শপ, জাহানারা ষ্টোর, মায়ের দোয়া স্টোর-১ ও মায়ের দোয়া স্টোর-২।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ জানান, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘন ১৫ এর ৪(খ) মোতাবেক ফতুল্লার আজমেরীবাগে এ অবস্থিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে চার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সাাড়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »