সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ঝোপ থেকে ‘পেন গা.ন’ ও ব্যবহৃত কা.র্তু.জের খোসা উদ্ধার নারীদের জন্য দুই বিশেষায়িত হাসপাতাল: সারা দেশে নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন

ফতুল্লায় ঝোপ থেকে ‘পেন গা.ন’ ও ব্যবহৃত কা.র্তু.জের খোসা উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩১ Time View

ফতুল্লার নয়ামাটি এলাকায় একটি ঝোপ থেকে প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র হিসেবে পরিচিত ‘পেন গান’ এবং এর একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করেছে র‌্যাব-১১। রোববার (১৪ জুন) দুপুরে র‌্যাব-১১ এর সদর কোম্পানির কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল ভোররাতে ফতুল্লা থানার নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি মাদকের আড্ডাকে কেন্দ্র করে অবস্থানরত কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে একটি পেন গান এবং পেন গানের একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামতগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »