বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

পলাতক সাবেক এমপি বাবুর ভাইসহ চাষাড়ায় ছাত্রলীগ সন্দেহে আটক ৫

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫০৬ Time View

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী আখ্যা দিয়ে পাঁচজন যুবককে আটকে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাদের মধ্যে বাকের নামে এক যুবক রয়েছেন যিনি আড়াইহাজারের সাবেক এমপি পলাতক নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই। বাকের আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আটকদের প্রাথমিক তদন্তে চারজনের সঙ্গে আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনও সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানান সদর মডেল থানার ওসি নাছিরউদ্দিন আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে কয়েকজন যুবককে আটক করেন স্থানীয় কয়েকজন। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের জেরা করা হয়। এক পর্যায়ে তাদের মোবাইল ফোনও দেখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরে ওই পাঁচজনকে পুলিশ ভ্যানে করে সদর মডেল থানায় নেওয়া হয় বলে জানান ওসি নাছির।

তিনি বলেন, পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে বিবেচনা করে তাদের হেফাজতে নিয়ে থানায় আসি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে জানা গেছে, তাদের মধ্যে চারজন আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠনের সঙ্গে জড়িত নন। তারা একভাবে শহীদ মিনারে গিয়েছিলেন। সন্দেহের বশে তাদের আটক করা হয়।

ওসি নাছির বলেন, তাদের মধ্যে একজনের সঙ্গে যুবলীগের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি যুবলীগের একটি শাখা কমিটির পদেও আছেন। তার বিষয়ে আরও যাচাই-বাছাই চলছে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, ওই চারজনের বাইরে অপরজনের নাম বাকের ভুইয়া। সে ৫ আগস্টের পর আড়াইহাজার ছেড়ে ফতুল্লার ভুইঘড় রূপায়ণ টাউনে তার নিজস্ব ফ্ল্যাটে আত্মগোপনে ছিল। সন্ধ্যায় তার পূর্ব পরিচিতদের (আটক ৪জন) নিয়ে শহীদ মিনারে চা খেতে আসে। বাকের ভুইয়া সবশেষ ২০২৩ সালের ১৩ নভেম্বর সকালে দেশব্যাপী বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় ৪৮ ঘন্টার ডাকা অবরোধ, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় শান্তি সমাবেশ ও মিছিল বের করে। যার নেতৃত্ব দিয়েছেন আড়াইহাজার উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল ও যুগ্ন সাধারণ সম্পাদক এবং আটক হওয়া বাকের ভুঁইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »