শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতা রূপগঞ্জে গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৮৮ Time View

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিটন মিয়া (২৬) ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (২৫)। সোমবাব (২১ এপ্রিল) গভীর রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিটন মিয়া রূপগঞ্জ উপজেলা বাঘবেড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং রফিকুল ইসলাম রফিক উপজেলার জাঙ্গীর গ্রামের দবির উদ্দিনের ছেলে। রিটন মিয়া ও তার সহযোগিরা ২০২৩ সালে ২৮ আগষ্ট রাতে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুমন মিয়াকে ৩০০ ফিট সড়কের পাশে বউরারটেক এলাকায় আগুনে পুড়িয়ে হত্যা করে। এরপর থেকে রিটন মিয়া পলাতক ছিল। এছাড়াও রিটন ও তার সহযোগিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়েছে।

এদিকে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংগঠনের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম এলাকায় ৫ আগষ্টের আগে ছিনতাই, ডাকাতিতে জড়িতসহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে বহু লোকজনকে আহত করেছিল। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। চনপাড়ায় ছাত্র হত্যার ঘটনায়ও রফিকুল ইসলাম জড়িত ছিল।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা রিটন মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »