বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

না.গঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ২৯জন

স্টফ রিপোর্টর
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৩৯ Time View

নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছেই। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণ প্রতিনিয়ত ভয়ংকর রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২৯ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৮ জন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি রবিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১১জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১১জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৩জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১২জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

চলতি মাসে নারায়ণগঞ্জে মোট ৪১৪জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ৭৭৭জন আক্রান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »