মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নারায়ণগঞ্জ-৪ আসন: শামীম ওসমসানসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল দুই প্রার্থীর

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫৫ Time View

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) সাংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক। সোমবার (০৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক জানান, দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৈধ হওয়া বাকীয় প্রার্থীরা হলেন- ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল- জাসদ), আলী হোসেন (তৃণমূল বিএনপি), মুরাদ হোসেন জামাল (জাকের পার্টি), সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), শহীদ-উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি) ও গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)।

একাধিক অনিয়ম ও জালিয়াতির দায়ে এ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- রাশেদুল ইসলাম ও কাজী দেলোয়ার হোসেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক জানান, রাশেদুল ইসলামের জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে একজন প্রবাসীর নাম পাওয়া গেছে। এছাড়া দুইজন ভোটারের স্বাক্ষরে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে কাজী দেলোয়ার হোসেন ফরম সঠিকভাবে পূরণ করেননি। নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরও জমা দিতে পারেননি তিনি। রাশেদুল ইসলাম নারায়ণগঞ্জ ভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »